| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চট্টগ্রাম টেস্ট দল ফেলে অস্ট্রেলিয়ায় গেলেন হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৭ ১৭:৩৫:২২
এবার চট্টগ্রাম টেস্ট দল ফেলে অস্ট্রেলিয়ায় গেলেন হাথুরুসিংহে

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের আর মাত্র একটি টেস্ট বাকি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ। চট্টগ্রাম টেস্ট শেষে অস্ট্রেলিয়া যাচ্ছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অর্থাৎ শেষ ম্যাচে দলের সঙ্গে থাকবেন না এই লঙ্কান কোচ।

আজ (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কেন তিনি দলের সঙ্গে থাকছেন না তার সঠিক কারণ জানাতে পারেননি তারা। কাউন্সিল জানিয়েছে, ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাথুরুসিংহে।

বিসিবি বলছে, "শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকবেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।" আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে ম্যাচটি। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যাবেন কোচ। শিগগিরই তাকে বাংলাদেশ ছাড়তে হবে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে দলের কোচের দায়িত্ব নেবেন সহকারী কোচ নিক পোথাস।

এদিকে, হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, বাংলাদেশে শ্রীলঙ্কার চলমান এই সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নাজমুল হোসেন শান্ত’র দল ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। দ্বিতীয়টি হবে চট্টগ্রামে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...