| ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, পূর্ণ হল না শতক!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৪ ১২:১৬:২৭
ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, পূর্ণ হল না শতক!

আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে নাগালে পেয়েও ভাল কিছু করা যায়নি। সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের মেয়েরা অজিদের বিপক্ষে সিরিজ শুরু করেছে হার দিয়ে। সব ফরম্যাট মিলিয়ে নারী ক্রিকেটে ১৩বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেদিন বুঝিয়ে দিয়েছিল নিজেদের ক্রিকেটীয় সক্ষমতা কতখানি।

দুদিনের বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। যেখানে আজও টসে জয় পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিদ্ধান্তও নিয়েছেন অবশ্য ভিন্ন। নিজেদের বোলিং সামর্থ্যের কথা ভেবেই কি না, আজ আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত বাংলাদেশ ৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ৯৭ রান করেছে।

বাংলাদেশ নেমেছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। অস্ট্রেলিয়া দলে এসেছে এক পরিবর্তন। কিম গ্রাথের বদলে এসেছেন সোফি মলিনিউ।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যুট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...