| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে যে রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৩ ২০:৪৭:২৮
শ্রীলঙ্কাকে যে রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে লিড নিল শ্রীলঙ্কা! বলা যায় আজ (রোববার) দ্বিতীয় দিনে ২১১ রানের লিড ছিল লঙ্কানরা। আগামীকাল সেই লিড আরও বাড়ানোর আগে লঙ্কানদের থেকে দ্রুত উইকেট নেওয়ার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ব্যাটিং কোচ ডেভিড হেম্প সংবাদ সম্মেলনে টাইগারদের আজকের পারফরম্যান্স এবং আগামীকাল তাদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন।

"কাল সকালে, দ্রুত উইকেট। তাদের ২১১ রানের লিড আছে। আমরা ২৫০ রানের মধ্যে টার্গেট রাখতে চাই। আমি যদি সারা দিনের কথা বলি, আমি বলব ৫০ ওভারের ব্যাটিং, এটা খুবই হতাশাজনক।"

বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ আরও বলেন, আমরা ৫১ ওভারের বেশি ব্যাট করতে পারিনি, এটা খুবই হতাশাজনক। কিন্তু কখনও কখনও এটি ঘটে। আজকের ম্যাচ শেষ হওয়ার আগে আমরা তাদের কাছ থেকে ৫ উইকেট নিতে পেরেছি। তবে আরও উইকেট নিতে পারলে ভালো হতো।

স্বাগতিক ব্যাটাদের ব্যর্থতা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন হেম্প, ‘শ্রীলঙ্কার পেসাররা আজ দারুণ বল করেছে। ভালো লেংথে বল করেছে। আমার মনে হয় ব্যাটাররা ক্রিজে আটকে থাকার জন্য দুশ্চিন্তায় ছিল। আমরা এটা নিয়ে আজ কথা বলব। ওদের বোলারের মোকাবিলায় কীভাবে মানিয়ে নিতে হয় সেটা নিয়ে কথা বলতে হবে। আমরা রান করতে চাচ্ছি, তবে ক্রিজে একটু বেশি থমকে যেতে হচ্ছে। আবার এমন অনেক বল খেলছে যেগুলো ডিফেন্ড করা উচিৎ।’

উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা ১১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে, তবে প্রথম ইনিংসে পাওয়া ৯২ রান মিলিয়ে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২১১–তে। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেছেন নাহিদ রানা। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন তাইজুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...