| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তামিমের মাঠে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৩ ১৫:২৬:০৯
তামিমের মাঠে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন

তামিম ইকবাল কবে ক্রিকেটে ফিরবেন তা নিজেই ঠিক করতে পারছেন না। কাউন্সিলের মতামতও প্রাধান্য পাবে। টাইমস-এ এমন মন্তব্য করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, তামিম আগামী বছর ফেরার ইচ্ছা প্রকাশ করলেও পরিস্থিতি ভিন্ন হতে পারে এবং তামিমের উচিত তার সিদ্ধান্ত পরিবর্তন করে এখনই ক্রিকেটে ফেরা। শিগগিরই তার সঙ্গে দেখা হবে বলে জানান পাপন।

তামিম ইকবাল শুধু সাকিবের সমালোচনাই করেননি দেশের ক্রিকেটেরও সমালোচনা করেছেন। তার অবসর বা পরবর্তী প্রসঙ্গ সবই ইঙ্গিতপূর্ণ। তবে এসব বিষয়ে স্পষ্ট মতামত দিতে চায় ক্রিকেট বোর্ড।

তামিম ইকবাল অবশেষে বোর্ডকে জানিয়ে দিলেন, ফিরলেও এ বছর তিনি খেলবেন না। তার কথায় তীব্র আপত্তি জানান নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির জোরালো বার্তা হলো, বোর্ডের চুক্তিতে নির্ধারিত না থাকলেও খেলবেন কি না খেলার সিদ্ধান্ত তামিম একা নিতে পারবেন না। তামিম পরের বছর কী হবে তা ঠিক করলে এটা হবে না। পরিস্থিতি বিবেচনা করে বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে। যে যাই বলুক তামিম ইকবালের দলে টানাপোড়েন শুরু ইনজুরি দিয়ে। চোটের কারণে হুট করেই বিভিন্ন সময় তার না খেলার জন্য দুরত্ব তৈরি হয় কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। সেই চোট সেরে ওঠায় এখন পুরোদস্তর ফিট মিস্টার ওপেনার। আর তাই তামিমের এখনই ফেরা উচিৎ বলে মনে করেন পাপন। সামনের বছর পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও ইঙ্গিত তার। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এখন তার ইনজুরির সমস্যা নেই। বিপিএলও দেখলাম, সেদিন ঘরোয়া লিগেও দেখলাম, কোনো ইনজুরি নেই। এখন তো সবচেয়ে ফিট। এখন যদি না খেলে সামনের বছর কী হবে কেউ বলতে পারে? আমি তো মনে করি এখনই খেলা উচিত। এরকম ফিট তামিমকে আমরা অনেকদিন পাইনি। ইনজুরির জন্য ও নিয়মিত খেলতে পারছে না। থেমে থেমে একটা খেলছিল, একটাতে বিশ্রাম নিচ্ছিল। এভাবেই চলছিল। এটা নিয়ে অনেক সমস্যাও হয়েছে, যা বুঝলাম আরকি পরে, আগে বুঝিনি।’

ইনফর্ম তামিমকে পেতে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। বিসিবি সভাপতির উপস্থিতিতে আলোচনাটা হবে চলতি সপ্তাহেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...