| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের ফেরা নিয়ে যা বললো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৩ ১৩:২৫:৪৫
অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের ফেরা নিয়ে যা বললো বিসিবি

শ্রীলঙ্কা সিরিজের জন্য আগেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সম্প্রতি জানা গেছে, লঙ্কার বিপক্ষে দুটি টেস্টেই খেলতে চান এই টাইগার অলরাউন্ডার। তবে প্রথম টেস্টে খেলা হয়নি তার। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে ফিরবেন বলে শোনা যাচ্ছে।

বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, সাকিব জাতীয় দলে ফিরলে দলের জন্য শক্তিশালী সম্পদ হবেন। আকরাম বলেন, "সাকিব দলে এলে আমাদের শক্তি অনেক বেড়ে যাবে। খেলোয়াড় হিসেবে সে ব্যতিক্রমী। সে এলে আমাদের শক্তি বাড়বে।

এদিকে সাদা পোশাকে সাকিবের ফিরতে চাওয়াকে ভালোভাবেই দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সে খেলতে চাইলে বোর্ডের কোনো সমস্যা নেই দাবি করে গতকাল টিটু বলেন, ‘সাকিবের মতো এমন একজন অভিজ্ঞ, ডায়নামিক খেলোয়াড় দলে থাকা মানে, দলের জন্য একটা বাড়তি পাওয়া। একটা বোলার, একটা ব্যাটারের যে কম্বিনেশন, সেটা যদি একজন খেলোয়াড় দিয়ে পাওয়া যায় তাহলে দলের জন্য বাড়তি পাওয়াই হবে। সব সময় চাই যে সে দলে থাকুক। ছুটি শেষের আগেই যদি সে ফিরে আসতে চায়, আমাদের তো কোনো সমস্যা নেই।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর থেকেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। বৈশ্বিক এই টুর্নামেন্টের পর ছিলেন বিপিএলের আসরে। তার আগে চোখের সমস্যায় বেশ অনেকটা দিনই ভুগতে হয়েছে জাতীয় দলের এই তারকাকে। মাঝে যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। ব্যস্ততাও তাই বেড়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...