| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে ভারত জানাল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২২ ১৪:৪৭:০০
বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে ভারত জানাল বিসিবি

চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় নারী দল।

শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহিলা কমিটির প্রধান শফি আলম নাদাল। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বর্তমানে বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশে রয়েছে। ভারতীয় মেয়েরাও একই ভিত্তিতে আসতে চায়।

দ্বিপাক্ষিক সিরিজে খেলা হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে ভারতীয় মহিলা দলের এপ্রিলে আসার সম্ভাবনা রয়েছে। তবে তারিখ এখনো ঠিক হয়নি। সিরিজের ম্যাচগুলো সিলেটে হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগে এই সিরিজটি হবে দুই দলের জন্যই ভালো প্রশিক্ষণ।

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সিলেটে নাদেল বলেন, 'বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা ঠিকঠাক হয়ে গেছে।'

ভারত অবশ্য গেল বছর জুন-জুলাই মাসেই বাংলাদেশ সফর করেছিল। সে দফায় টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। তবে সেবার ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের দৃষ্টিকটু আচরণ ছিল বিতর্কের বস্তু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বন্দ্বে সেটিও ছিল বাড়তি সংযোজন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...