| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভালো শুরু করে মাঠে ফিরলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২০ ১৬:০৬:৪৮
ভালো শুরু করে মাঠে ফিরলেন সাকিব

বিপিএলের পর আর মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। চলমান শ্রীলঙ্কা সিরিজ থেকেও বিশ্রামে আছেন এই টাইগার অলরাউন্ডার। বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারো ২২ গজে ফিরেছেন সাকিব।

আজ (বুধবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে বিকেএসপি শেখ জামাল দামান্দির হয়ে খেলেছেন সাকিব।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তার দল। সিটি ক্লাবের বিপক্ষে শুরুটা ভালো হয়নি নুরুল হাসান সোহানের দলের। শীঘ্রই বিদায় নেন দুই ওপেনার সাইফ হাসান ও সিকেত আলী। পরে তিন নম্বরে ব্যাট করতে নামেন সাকিব।

ব্যাট হাতে বেশ সবলীলই দেখা গেছে তাকে। শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বল খেলে ফিরেছেন ১৯ রান করে। সাকিবের সমান ১৯ রান করে ফিরেছেন আরেক ব্যাটার ফজলে মাহমুদ রাব্বিও। এর আগে সকাল সাড়ে নয়টাই খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয় খেলা মাঠে গড়াতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...