| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুশফিকের পরিবর্তে সুযোগ পাবেন যে!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২০ ১২:১২:০৮
মুশফিকের পরিবর্তে সুযোগ পাবেন যে!

টি-টোয়েন্টি সিরিজ হারার পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন বাকি টেস্ট সেট ম্যাচ। ২২ মার্চ সিলেটে হবে প্রথম টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই চমকপ্রদ টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট সিরিজ শুরু হতে এখনো দুই দিন বাকি থাকলেও দুঃসংবাদ শুনতে হলো টাইগার শিবিরকে। আঙুলে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এ কারণে তিনি টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন।মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

টেস্ট দলে মুশফিকের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও ঘোষণা করেনি বিসিবি। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, আজ (২০ মার্চ) ঘোষণা করা হবে মুশফিকুর পরিবর্তে কে সুযোগ পাবেন জাতীয় দলে।

অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে দুই ক্রিকেটার। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন নুরুল হাসান সোহান। তিনি এবার প্রথম টেস্টের দলে ছিলেন না। তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার চমক হিসেবে মুশফিকের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন তাওহীদ হৃদয়।

টিম ম্যানেজমেন্ট রাজি থাকলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে টেস্ট দলে সুযোগ মিলতে পারে হৃদয়ের। সাদা বলে ধারাবাহিকভাবে ভালো করলেও লাল বলে তরুণ এই ক্রিকেটারের প্রথম শ্রেণীর ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। মাত্র ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের, যেখানে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...