| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কনকাশন সাব হিসেবে মাঠে নামার আগে তামিমকে যা বলেছিলেন হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৯ ২২:০৬:১০
কনকাশন সাব হিসেবে মাঠে নামার আগে তামিমকে যা বলেছিলেন হাথুরুসিংহে

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন না তানজিদ তামিম। তিনি সৌম্য সরকারের কনকাশন হয়ে মাঠে নামেন এবং ব্যাট হাতে চমৎকার খেলেন। মাঠে নামার আগে টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে যা বললেন তা জানিয়েছেন তরুণ ক্রিকেটার তামিম নিজেই।

খেলার সময় ঘাড়ে চোট পাওয়ায় ব্যাট হাতে মাঠে নামেননি সৌম্য সরকার। তানজিদ হাসান তামিম ৮১ বলে ৮৪ রান করে বাংলাদেশের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। হঠাৎ করে কোচ তাকে ব্যাট করতে বললে টাইগার ওপেনার প্রথমে বিষয়টিকে গুরুত্বের সাথে নেননি।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি লাঞ্চ করছিলাম। কোচ আমাকে হঠাৎ করে গিয়ে বললেন, তোমাকে কনকাশনে হিসেবে নেমে ব্যাটিং করতে হবে। আমি প্রথমে সিরিয়াসলি নেইনি। ভাবছি মজা করছে। পরে তিনি সিরিয়াসলি বলছেন, ব্যাটিংয়ে যেতে হবে তোমাকে।

জুনিয়র তামিম আরও যোগ করেন, ‘তখন আমার একটা জিনিসই মাথায় ছিল, যেন টিমের জন্য ভালো কিছু করতে পারি। আমি যখনই যে গেমই খেলি না কেন আমার চিন্তা থাকে পজেটিভ ক্রিকেট খেলার। চেষ্টা করি টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করার। জাস্ট মাথায় এইটুকু ছিল, বেশি কিছু চিন্তা করিনি ওই সময়।’

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর লঙ্কানদের টাইমড আউট উদযাপন ক্রিকেটে করা উচিত না বলে মন্তব্য করেন তামিম। তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি সিরিজ অনেক কাছ থেকে হেরে গেছি। ওরা যেভাবে সেলিব্রেশন করেছিল, সেটা মেনে নেওয়ার মতো না। সেটা ক্রিকেটে করা উচিত না। আমরা ওয়ানডেতে সিরিজ জিতছি, সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে। আমরাও দেখাই দিছি আমরাও সিরিজ জিততে পারি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...