| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুশফিকের ‘হেলমেট’ উদযাপন করার পর যা বললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৮ ২২:০৮:১৯
মুশফিকের ‘হেলমেট’ উদযাপন করার পর যা বললেন শান্ত

গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের অনুরোধের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইম আউটের বিরল নজির দেখা যায়। আউট হওয়া ক্রিকেটার ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ ঘটনার পর দুই দেশের মধ্যে মাঠের উত্তেজনা বেড়ে যায়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চলমান সিরিজেও টাইম আউট উদযাপন হয়। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পুরো শ্রীলঙ্কা দল টাইমআউট উদযাপন করে।

এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ভিন্নভাবে উদযাপন করতে দেখা গেল মুশফিকুর রহিমকে। হেলমেট হাতে ম্যাথিউস পোজ দিতে দেখা যায় তাকে। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়। সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে এই উদযাপনের কারণ জানতে চাওয়া হয়।

জবাবে শান্ত বলেন, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মনমতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলা ইনিংসের মধ্যে, এই তো।

সিরিজ জয় নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ অনেক কিছু পেয়েছি। কিছু কিছু জায়গায় দক্ষতার উন্নতির জায়গা আছে। আজকের ম্যাচটা হয়ত আরও ভালোভাবে জিততে পারতাম। দিনশেষে খেলাটা জিততে পেরেছি খুশি। সামনে যখন আবার সিরিজ খেলতে আসব তখন আরও সুন্দরভাবে প্ল্যান করে কীভাবে আরও ভালো ক্রিকেট খেলতে পারি সেটা প্ল্যান করতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...