| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সৌম্য নাকি তামিম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৮ ১৭:৫০:৫৯
সৌম্য নাকি তামিম!

বিজয়-শান্তরা দ্রুত ফিরলেও এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করছেন তানজিদ তামিম। এই তরুণ ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছেন। আজ সৌম্যর ইঞ্জুরিতে পরিবর্তিত খেলোয়াড় হিসাবে খেলতে নেমেই বাজিমাত করতেছেন তিনি। আজ দেখা পেয়েছেন ব্যক্তিগত ফিফটির। ৫১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তামিম। শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮৪ রানে আউট হন।

ফিল্ডিংয়ে সৌম্য সরকার ঘাড়ে আঘাত পেয়েছিলেন। যে কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেননি। তার কনকাশন বদলি হিসেবে এনামুল হক বিজয়ের সঙ্গে ইনিংস ওপেন করেন তানজিদ তামিম। সিরিজে প্রথমবার খেলতে নামা দুই ওপেনার দুর্দান্ত শুরু করেছিলেন। ৪৭ বলেই প্রথম ফিফটি দেখা পায় বাংলাদেশ। কিন্তু এরপরই ফিরেছেন বিজয়।

নবম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে করেছিলেন লাহিরু কুমারা, সেখানে কভার ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েছেন এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা আভিষ্কা ফার্নান্দোর হাতে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১২ রান।

তিনে নেমে পুরোপুরি ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ১১তম ওভারের দ্বিতীয় বলে লাহিরুকে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে খোঁচা দিয়েছেন শান্ত, উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার তার ব্যাট থেকে ৫ বলে এসেছে ১ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...