| ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

দুপুর ২:৩০ মিনিটে নয়! নতুন সময় হবে অঘোষিত ফাইনাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৭ ১২:৫২:৪১
দুপুর ২:৩০ মিনিটে নয়! নতুন সময় হবে অঘোষিত ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এই সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। যাইহোক, শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা করেছে। তাই অঘোষিত ফাইনাল হয়ে গেল তৃতীয় ও শেষ ওয়ানডে। তাই শেষ ম্যাচে বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ বর্তমানে ওপেন নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে লিটন দাসের ফর্ম নিয়ে সবাই হতাশ। পরপর দুই ম্যাচে তাকে বিদায় করা হয়। তাই শেষ ওয়ানডেতে একাদশ থেকে বাদ পড়তে পারেন লিটন। বিকল্প হিসেবে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। তার সঙ্গে দেখা যাবে সৌম্য সরকারকে। তিন নম্বরে ফর্মে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চারে তাওহিদ হৃদয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৬ রান করেন তিনি। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ। ছয়ে মুশফিকুর রহিম। সাতে মিরাজ। স্পিন বিভাগে এক পরিবর্তন আসতে পারে তাইজুলের জায়গাতে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। পেস বিভাগ সামলাবেন শরিফুল, তাসকিন ও তানজিম সাকিব।

চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগের দুইটি ম্যাচে দুপুর আড়াইটায় খেলা শুরু হলেও শেষ ম্যাচে সকাল ১০টায় মাঠে নামবে দুই দল।

শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন ও তানজিম সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইসিসির কাছে বিচার দিয়ে যেসব প্রশ্নের জন্ম দিলেন বুলবুল

আইসিসির কাছে বিচার দিয়ে যেসব প্রশ্নের জন্ম দিলেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ...

দেশে জ্বালানি তেল নিয়ে বড় সুসংবাদ

দেশে জ্বালানি তেল নিয়ে বড় সুসংবাদ

জ্বালানি সংকটে স্বস্তির খবর: চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ডিজেলের বড় দুটি জাহাজ নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা: জানুন ফলাফল

মাঠের লড়াই আর কৌশলের পরীক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পাত্তাই দিল না ব্রাজিল। পুরো ৯০ মিনিট জুড়ে ...

বাংলাদেশ বনাম ভারত: Live দেখুন এখানে

বাংলাদেশ বনাম ভারত: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাংলাদেশ ...