| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; অঘোষিত ফাইনালের আগে পরাজয় শিকার করল শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৭ ১২:২২:২০
ব্রেকিং নিউজ ; অঘোষিত ফাইনালের আগে পরাজয় শিকার করল শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজ হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ঘরের দল জিতলেও দ্বিতীয় ম্যাচে বাউন্স ব্যাক করে শ্রীলঙ্কা। ফলে সিরিজ ১-১ সমতায়। তাই আগামীকাল (সোমবার) তৃতীয় ও শেষ ওয়ানডে সিরিজ নির্ধারণ করবে। তার আগেই দুঃসংবাদ পেয়েছিল শ্রীলঙ্কা শিবির। ইনজুরির কারণে মাঠ ছাড়েন দলের এই তারকা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করতে গিয়ে বাঁ হাতে চোট পান পেসার দিলশান মাদুশঙ্কা। এ কারণে পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।

দিলশান মাদুশঙ্কা আর চলমান সফরের অংশ নন, এসএলসি জানিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তিনি ইনজুরিতে পড়েন এবং পুনর্বাসনে পাঠানো হয়। শেষ ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়েন মাদুশঙ্কা। একটি এমআরআই পরে তার বাম পায়ে একটি গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরি নিশ্চিত করেছে।

এ নিয়ে চলমান সফর থেকে দ্বিতীয় কোনো পেসার ছিটকে গেল লঙ্কানদের। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির পর প্রায় একই ধরনের চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন বেবি মালিঙ্গা–খ্যাত পেসার মাথিশা পাথিরানা। ফলে তৃতীয় টি-টোয়েন্টির একাদশে তার পরিবর্তে নেওয়া হয় নুয়ান তুসারাকে। প্রায় একই ধরনের বোলিং অ্যাকশনে তিনি ভড়কে দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। তার অ্যাকশনে বিভ্রান্ত হয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর স্বাগতিকরা সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজও হাতছাড়া করে বসে।

এবারও প্রায় একই সমীকরণ যখন সামনে, তখন তুলনামূলক বড় শক্তিই হারাল লঙ্কানরা। গত দুই ওয়ানডেতে মাদুশঙ্কা ৪ উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ব্যাটারদের চাপে রাখতেও বেশ সিদ্ধহস্ত বাঁ–হাতি এই পেসার, যা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দেখিয়েছিলেন তিনি। মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় লঙ্কানদের ওয়ানডের বোলিং বিভাগে বড় ধাক্কাই এসেছে। তাদের স্কোয়াডে পেসারদের মধ্যে আছেন– লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশন, জানিত লিয়ানাগে। এর মধ্যে করুণারত্নে এখনও চলতি সিরিজে খেলেননি, হয়তো মাদুশঙ্কার জায়গায় তাকে তৃতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে!

আগামীকাল (সোমবার) সকাল ১০টায় তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। এর আগে লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়েছিল ৬ উইকেটে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ২৮৭ রানের বড় পুঁজি দাঁড় করায়। কিন্তু বোলারদের ব্যর্থতায় লঙ্কানরা ম্যাচটি জিতে নেয় ৩ উইকেটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...