| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজের মাঝেই জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৬ ১৪:৪৮:২১
শ্রীলঙ্কা সিরিজের মাঝেই জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিয়ে ব্যাস্থ সময় পার করছে বাংলাদেশ। লঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ৩ এপ্রিল। এই সিরিজের শেষে খুব একটা অবকাশ পাবে না টাইগাররা। কারণ এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।

এই সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। কোনো ওয়ানডে বা টেস্ট ম্যাচ নেই। শনিবার (১৬ মার্চ) সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তারপর রোডেশিয়ানরা যেদিন ঢাকায় আসবে সেদিনই চট্টগ্রামের ফ্লাইটে উঠবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ মে। এরপর বাকি দুই ম্যাচ চট্টগ্রামে হবে ৫ ও ৭ মে।

টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফলে আবারো ঢাকায় ফিরবে দুই দলই। আগামী ১০ ও ১২ মে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।

এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...