| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কবে আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৬ ১২:১৮:২৬
কবে আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ!

৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার সময় ইনজুরিতে পড়েন মাথিশা পাথিরানা। ওভারের নির্দিষ্ট কোটা পূরণ না করেই মাঠ ছাড়তে হয় তাকে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরে বলেছিল যে খেলোয়াড় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এই কারণে চেন্নাই সুপার কিংস আইপিএলের শুরুতে পাথিরানাকে পাবে না। আর এর ফলে আইপিএল খেলার পথ ফিজের জন্য সহজ হয়ে গেল। ফিজ সবসময় আইপিএলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এখন ধোনি চেন্নাইয়ে কী ভূমিকা নিতে পারেন সেটাই দেখার বিষয়।

পাথিরানা ফিট থাকলে অবশ্যই তাকে একাদশে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাহলে কপাল পুড়বে ফিজের। ইনজুরির কারণে পাথিরানা খেলতে না পারায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ফিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ। এই সিরিজ শেষ হওয়ার পর ২০ মার্চ চেন্নাই শিবিরে যোগ দেবেন মুস্তাফা। মৌসুমের উদ্বোধনী দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলবে চেন্নাই। মুস্তাফাকে এই ম্যাচে খেলার ইঙ্গিত দিয়েছেন চেন্নাইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

‘টাইমস অব ইন্ডিয়া’কে চেন্নাইয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘ফিজ (মুস্তাফিজ) আগামী ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবে। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা ওকে পাচ্ছি। সে জানে তাকে কী করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’

চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...