| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল থেকে সুখবর পেল মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৫ ১২:৩৩:২১
আইপিএল থেকে সুখবর পেল মুস্তাফিজ

ইদানীং বল হাতে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খারুচে দুর্দান্ত ছিলেন। আর এই বাঁহাতি পেসার প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা পাননি। মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম কিছুটা উদ্বেগজনক হলেও চেন্নাই সুপার কিংস তার অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী।

এ পর্যন্ত বেশ কয়েকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টে খেলেছেন মুস্তাফিজ। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আর এবার তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মুস্তাফিজের অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ ড্রুইন ব্রাভো।

দলের বোলিং ইউনিট প্রসঙ্গে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল রয়েছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস।’

‘ফিজও (মুস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং বিশ্বমানের। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। তুষার দেশপান্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’-আরো যোগ করেন তিনি।

আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...