| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজ সেঞ্চুরির পথে তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৫ ১০:৩০:৩২
আজ সেঞ্চুরির পথে তাসকিন

ওয়ানডেতে তাসকিন আহমেদের উইকেট সংখ্যা ৯৮। মাত্র ২ উইকেট নিয়ে ওয়ানডেতে ১০০ উইকেট ছুঁয়ে ফেলবেন এই খেলোয়াড়। বাংলাদেশের অষ্টম খেলোয়াড় হিসেবে মাইলফলক স্পর্শ করবেন তাসকিন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচের একাদশে থাকবেন তাসকিন। তাই আজ ওয়ানডে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে পারেন এই খেলোয়াড়।

চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা সফরকারীদের বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। পারফরম্যান্স অব্যাহত রাখতে দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে ১০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে চাইবেন এই টোনড পেসার।

তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।

২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন তাসকিন। ৭১ ম্যাচে এখন পর্যন্ত ৯৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...