আইপিএল শুরুর ১ সপ্তাহ আগে অধিনায়ক নিয়ে বড় ধরনের দুঃসংবাদ পেল কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ তম আসর শুরু হবে ২২ মার্চ। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পরের দিন তাদের প্রথম ম্যাচ খেলবে। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে বলিউড বাদশা শাহরুখ খানের দল কিছু দুঃসংবাদ পেল। চোট পেয়েছেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
চোটের সঙ্গে শ্রেয়াসের সখ্যতা একেবারেই অবিচ্ছেদ্য। ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। কিন্তু শেষ পর্যন্ত আবার চোট পেতে হয় শ্রেয়াসকে।
রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে শ্রেয়াস আবার চোট পেলেন, যার জেরে অনিশ্চিত হয়ে পড়লেন আইপিএল। আসন্ন মৗেসুমে শ্রেয়াসকে পাওয়া যাবে কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন শ্রেয়াস। ইনিংস চলার মাঝেই দু’বার ফিজিয়োকে ডাকেন তিনি। শোনা যাচ্ছে, যেখানে অস্ত্রোপচার হয়েছিল গত বছর, সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা করছে তার। আইপিএল শুরুর আগে তাই এমন সংবাদ কলকাতার জন্য দুঃসংবাদই।
রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়াস। তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নেয়া যাওয়া হয়েছিল। মুম্বই দলের একটি সূত্র বলেছেন, ‘শ্রেয়াসের চোট দেখে ভালো মনে হচ্ছে না। পিঠের একই জায়গায় ব্যথা করছে ওর। আগের থেকেও ব্যথা বেড়েছে। রঞ্জি ফাইনালের পঞ্চম দিনেও ওর ফিল্ডিং করতে নামার সম্ভাবনা কম। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে না-ও খেলতে পারে সে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
