| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এক লাফে অনেক বাড়ল টাইগারদের ম্যাচ ফি, যে ফরম্যাটে যত টাকা পাবেন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৩ ২১:০৩:১৬
এক লাফে অনেক বাড়ল টাইগারদের ম্যাচ ফি, যে ফরম্যাটে যত টাকা পাবেন!

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের ২০২৪ সালের আন্তর্জাতিক অভিযান। আজ থেকে শুরু হচ্ছে লঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজও পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এই দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে ক্রিকেটারদের জন্য একটি নতুন ম্যাচ ফি কাঠামো যুক্ত করা হল।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অংশগ্রহণের ফি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশন্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ফেব্রুয়ারিতে নবম বোর্ড সভায় ফি বাড়ানোর অনুমোদন দেয় বোর্ড।

যেখানে টেস্ট ক্রিকেটে ম্যাচ ফি বেড়েছে ২ লাখ টাকা। ওয়ানডেতে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ লাখ টাকা বেড়েছে। ক্রিকেট অপারেশন্স গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে টাইগারদের টেস্টে ম্যাচ ফি ছিল ৬ লাখ টাকা, সেটি এখন বেড়ে হয়েছে ৮ লাখ টাকা, ওয়ানডেতে ছিল ৩ লাখ টাকা, বেড়ে হয়েছে ৪ লাখ টাকা আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।সবশেষ ২০২০ সালে বাড়ানো হয়েছিল ম্যাচ ফি। সেবার ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বেড়ে টেস্টে ম্যাচ ফি হয়েছিল ৬ লাখ টাকা, ওয়ানডেতে ২ লাখ থেকে ৩ লাখ, আর টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...