| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিম সাকিবের ৩ উইকেটে লড়াকু বাংলাদেশ, ২৫ ওভার শেষে দেখেনিন স্কোর-

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৩ ১৬:৩৩:৩৪
তানজিম সাকিবের ৩ উইকেটে লড়াকু বাংলাদেশ, ২৫ ওভার শেষে দেখেনিন স্কোর-

টি-টোয়েন্টি সিরিজ হারার পর এবার ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করেছে শ্রীলঙ্কা।

নতুন বলে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বোল্ড হন তাসকিন আহমেদ। এই গতিতে একসঙ্গে দুটি বাউন্ডারি মেরে ম্যাচ শুরু করে লঙ্কানরা। এরপর পথুম নিশাঙ্ক-আবিষ্কা ফার্নান্দোও ইসলামকে আক্রমণ করেন।

তাসকিন শরীফের বিপক্ষে উদ্বোধনী জুটিতে অষ্টম ওভারে বোলিং পরিবর্তন করেন নাজাম হোসেন শান্ত। সাকিবের সংগঠন প্রথম আক্রমণে সুবিধা করতে পারেনি। যদিও পরবর্তীতে দারুণ উন্নতি করেন এই তরুণ খেলোয়াড়।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ২৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে।

ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন সাকিব। সেখানে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন আভিষ্কা। ৩৩ বলে ৩৩ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ৭১ রানের উদ্বোধনী জুটি।

সাকিবের তৃতীয় ওভারে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নিশাঙ্কা। ১২তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে ঘুরে দাঁড়িয়ে স্কয়ার লেগের উপর দিয়ে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা কিন্তু টাইমিং হয়নি। এই ওপেনারের ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। সহজ ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে নিশাঙ্কার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৬ রান।

সাকিব একাই দুর্দান্ত শুরু করা লঙ্কানদের লাগাম টেনে ধরেন। ব্যক্তিগত চতুর্থ ওভারেও উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের ওপর ফুল লেংথে করেছিলেন। সেখানে ড্রাইভ করতে চেয়েছিলেন সাদিরা সামারাবিক্রমা, এজড হয়ে বল চলে যায় উইকেটের পেছনে। গ্লাভস হাতে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। ৩ রানের বেশি করতে পারেননি সামারাবিক্রমা। টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...