এবার বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল আগামী সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে। সাধারণভাবে, বাংলাদেশ সফর করার সময় বড় দলগুলোর জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তা বেশি। আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলেরও কঠোর নিরাপত্তা প্রটোকল থাকবে বলে জানা গেছে।
বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে বিসিবির সঙ্গে দেখা করেছে। তারা মিরপুর মাঠও পরিদর্শন করেন। অস্ট্রেলিয়ান নারীরাও পুরুষ ক্রিকেটারদের মতো একই সুযোগ পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মহিলা শাখার প্রধান হাবিবুল বাশার।
বাশার গতকাল গণমাধ্যমকে বলেন, “আমরা তাদের বলেছি যে ছেলে ক্রিকেটাররা নিরাপত্তা প্রটোকল হিসেবে যা পাবে, নারী ক্রিকেটাররা পাবে। এখন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী তাদের জানানো হয়েছে এবং তারা তা মেনে নিয়েছে।
প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া বাশারের মতে কঠিন। তবে ভালো করতে চায় টাইগ্রেসরা, 'অস্ট্রেলিয়ার নারীদের দলটা কিন্তু খুব শক্তিশালী। বেশকিছু বিশ্ব মানের ক্রিকেটার আছে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে এটা আমাদের মেয়েদের জন্য বড় সুযোগ বিশ্বকাপের প্রস্তুতির জন্য।
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে অনেক আগেই। যদিও এখনো মাঠে নামা হয়নি। বাশার বললেন আরো দুই সিজন পর টেস্ট খেলতে চায় টাইগ্রেসরা 'আমরা আরও দুই বছর পর টেস্ট খেলতে চাই। আমার মনে হয়, আমরা যদি আর দুইটা মৌসুম ফাস্ট ক্লাসে ভালো খেলতে পারি তারপরই আমার মনে হয় টেস্ট ক্রিকেটটা খেলা উচিত।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
