| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের অধিনায়কের নাম প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৩ ১৪:৫৯:২৭
বিশ্বকাপের অধিনায়কের নাম প্রকাশ করলো অস্ট্রেলিয়া

প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। উভয় ইভেন্টেই কামিন্সের পারফরম্যান্স এবং নেতৃত্ব মুগ্ধ করেছিল ক্রিকেট বিশ্বকে। পরিস্থিতি বোঝার, সতীর্থদের সাথে যোগাযোগ করার এবং প্রতিপক্ষকে বোঝার কামিন্সের ক্ষমতা তাকে অনন্য নেতা করে তুলেছিল। অস্ট্রেলিয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কামিন্সের নেতৃত্বে খেলবে বলে আশা করা হয়েছিল।

কিন্তু অজি ক্রিকেট কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন অন্য কথা। কোচ জানান, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ। যদিও এটি সম্পূর্ণরূপে নিশ্চিত নয়, এটি খুব স্পষ্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কামিন্স নাকি মার্শ তা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠেছে। অ্যারন ফিঞ্চের পর দলকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেন প্যাট কামিন্স। তবে গত কয়েক মাসে বিভিন্ন বিরতি ও ছুটির কারণে টি-টোয়েন্টি থেকে দূরে রয়েছেন কামিন্স। এদিকে টি-টোয়েন্টি দল পরিচালনা করেছেন ম্যাথু ওয়েড ও মিচেল মার্শ। মার্শ ২০২৩ থেকে ৮ ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন।

সর্বশেষ বেশ কয়েকটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে এই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন মিচেল মার্শ। যে কারণে ম্যাকডোনাল্ড অনেকটা নিশ্চিত হয়েই বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন, ‘আমার মনে হয়ে নেতৃত্বের ধারা মার্শের দিকেই যাচ্ছে। সে যেভাবে টি-টোয়েন্টি দলটা পরিচালনা করেছে, তাতে আমরা খুশি। আমার মনে হয় মার্শই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে যাচ্ছে। এটা কেবলই এখন সময়ের ব্যাপার।

কামিন্স অধিনায়ক না থাকলেও তাকে বিশ্বকাপে দেখা যেতে পারে। চলতি আইপিএলে তিনি থাকছেন, বিশ্বকাপের দল নির্বাচনে এই ফ্র্যাঞ্চাইজ আসরে নজর থাকবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং প্রধান নির্বাচক জর্জ বেইলির। টানা টেস্ট এবং ওয়ানডে থাকার কারণে টি-টোয়েন্টি থেকে কিছুটা আড়ালেই থাকছেন কামিন্স।

তবে বিশ্বকাপের মত বড় আসরে, তার মত একজন বোলারকে নিশ্চিতভাবেই দলে পেতে চাইবেন অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়ত অধিনায়ক না থেকেই বিশ্বকাপ মাতাবেন কামিন্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...