| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৩ ১১:৪১:০২
ব্রেকিং নিউজ ; শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল

ব্রাজিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল। সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু এখন তারা তাদের ছন্দ খুঁজে পাচ্ছে। এদিকে দলের গোলরক্ষকের চোটের কারণে ব্রাজিলের সমস্যা বাড়ছে। লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোট পান ব্রাজিলের গোলরক্ষক এডারসন মোরেস। ম্যানচেস্টার সিটির শেষ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি এই ফুটবলার। ফলে আগামী মার্চে ব্রাজিলের দুটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবেন না তিনি।

এর আগে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন। তিনি লিভারপুল এফসির হয়ে খেলেন। এখন পুনর্বাসনে। এবার দল থেকে বাদ পড়লেন এডারসনও। তার বদলি হিসেবে ডাকতে বাধ্য হন ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র। ভাস্কো দা গামা লিও জার্দিমকে ব্রাজিলিয়ান কোচ দারিভাল জুনিয়রের দলে বিকল্প গোলরক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করেন। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলেছেন নতুন এই গোলরক্ষক। জার্দিম ছাড়াও ব্রাজিল দলে গোলরক্ষকদের মধ্যে অ্যাটলেটিকো প্যারানেন্সের পিন্টো এবং সান পাওলোর রাফায়েলও রয়েছে।

শুধু গোলরক্ষক নয় আর বেশ কিছু পজিশনের ফুটবলারের ইনজুরির সমস্যা রয়েছে।

ইনজুরির কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন পিএসজির মার্কিনিওস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মার্কিনিওসের বদলি হিসেবে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল।

মার্চের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

প্রীতিম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দল

গোলকিপার: লিও জারদিম, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফ্যাবরিজিও ব্রুনো ।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।

ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...