| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন কোহলি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১২ ১৯:১৩:২৭
ব্রেকিং নিউজ ; টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন কোহলি!

ঘরের মাটিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকা সত্ত্বেও ভারতের স্বপ্ন ভেস্তে গেল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের ব্যাটন রোহিতের হাতেই থাকবে এটা নিশ্চিত। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ইতিমধ্যেই ঘোষণা করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি হতাশাজনক পারফরম্যান্স একটি লক্ষণ যে নির্বাচকদের তাদের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের পর থেকে ২০-ওভারের ক্রিকেটে অনুপস্থিত। রোহিত কোহলি অবশেষে আফগানিস্তানে সাম্প্রতিক T20 আন্তর্জাতিক সিরিজে মাঠে ফিরেছেন।

রিপোর্ট অনুসারে, রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিং মেজাজ এখনও তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করার জন্য উপযুক্ত করে তোলে। তবে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির অ্যাঙ্কর ভূমিকা প্রয়োজনীয় কিনা তা নিশ্চিত নন জাতীয় নির্বাচকরা।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে কোহলি জাতীয় দলের চাহিদা অনুযায়ী মানানসই নন বলে মনে করছেন নির্বাচকরা। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলার ধরণ বদলাতে বলার থেকে আগ্রাসী স্বভাবের নতুন প্রজন্মের ওপরে আস্থা রাখা শ্রেয় বলে মনে হচ্ছে আগারকারদের। সুতরাং, নির্বাচক প্রধান অজিত আগারকার ও বোর্ডের শীর্ষ কর্তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কোহলির বিরুদ্ধে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কোহলি যদি আসন্ন আইপিএল মৌসুমে ব্যাট হাতে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিতে না পারেন, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন তিনি। সেক্ষেত্রে তার জায়গা নেওয়ার জন্য নতুন প্রজন্মের একাধিক ক্রিকেটার অপেক্ষা করে রয়েছেন। বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করার দাবিদার থাকছে অন্তত তিনজন। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও রুতুরাজ গায়কোয়াড়ের মধ্য থেকে কোনো একজনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। এক্ষেত্রে এগিয়ে থাকবেন যশস্বী। কোহলি নিতান্ত বিশ্বকাপের দলে সুযোগ না পেলে তিন নম্বরে গিল-রুতুরাজদের বিকল্পের কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ব্যাটিং ইউনিটে জায়গা করে নেওয়ার দাবিদার নিতান্ত কম নয়। রোহিত, যশস্বী, গিলের সঙ্গে সূর্যকুমার যাদব অটোমেটিক চয়েজ। ইশান কিষান ও সাঞ্জু স্যামসনের সঙ্গে উইকেটকিপার-ব্যাটার হিসেবে লড়াই লোকেশ রাহুলের। রুতুরাজ ছাড়াও রিঙ্কু সিং, তিলক বার্মারাও থাকবেন বিবেচনায়।

উল্লেখ্য, বিরাট কোহলি এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৯ ইনিংসে ব্যাট করে ৫১.৭৫ গড়ে ৪০৩৭ রান করেছেন। একটি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...