| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে নেতৃত্ব হারাচ্ছেন যাচ্ছেন আফ্রিদি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১২ ১৮:১৯:০৩
বিশ্বকাপের আগে নেতৃত্ব হারাচ্ছেন যাচ্ছেন আফ্রিদি!

পিএসএলে ভালো করছে না শাহীন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স। তিনি ১০ টি খেলা খেলেন এবং শুধুমাত্র একটি জিতেছিলেন; পয়েন্ট টেবিলের নীচে অবস্থান। দল থেকে এমন বাজে পারফরম্যান্সের কারণে প্রশ্নবিদ্ধ হয় শাহীন আফ্রিদির নেতৃত্ব।

ফলস্বরূপ, আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নেতৃত্ব হারানোর ঝুঁকি রয়েছে শাহীন আফ্রিদির। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভিকে আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অনেকেই মনে করেন, শাহীন দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অনভিজ্ঞ। ২৩ বছর বয়সী এই তারকা পেসারের এত বড় দায়িত্ব নিতে আরও পরিপক্কতা দরকার।

আবার কেউ কেউ মনে করেন, কয়েকদিন পরেই বিশ্বকাপ। এই মুহূর্তে দলের নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। এটা পারফরম্যান্সের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে চেয়ারম্যানই সিদ্ধান্ত নেবেন, আসলে এই সময় কী করা যায়।

যদি শাহিনকে অধিনায়কত্ব সরানো হয়, সেক্ষেত্রে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে এই দৌড়ে আছেন ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা বাবর আজমও।

তবে এই বিষয়ে এখনো শাহিন আফ্রিদির সঙ্গে আলোচনায় বসেননি মহসিন নকভি। পিএসএলের আসর শেষ হওয়ার পর তারা আলোচনায় বসবেন। তখন নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে পিসিবি থেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...