| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের সিরিজের জন্য যে একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১২ ১৮:০৪:০৮
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের সিরিজের জন্য যে একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে চট্টগ্রামে। এর আগে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর আগামীকাল প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচে ৩ রানে হেরে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজ সমতা আনে বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচে হেরেছে টাইগাররা। ফলে সিরিজ হারে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

চলুন দেখে নেয়াযাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ:

লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তিনে ব্যাট করতে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে দেখা যাবে তাওহীদ হৃদয়কে। পাঁচে বাংলাদেশের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে। ছয়ে ব্যাটিংয়ে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাতে মেহেদী হাসান মিরাজ।

স্পিন বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আর পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...