| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রমজানে ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন সাকিব-মুশফিকরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১২ ১৩:৪২:৩০
রমজানে ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন সাকিব-মুশফিকরা

সোমবার সন্ধ্যায় অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার পরপরই শুরু হয় পবিত্র রমজান মাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসলামি বিশ্বের পবিত্রতম মাস শুরু হয়েছে একদিন আগে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পবিত্র মাসটি অত্যন্ত উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়। জাতীয় দলের খেলোয়াড়রাও এই উৎসবে অংশ নেন।

পশ্চিম আকাশে রমজান মাসের চাঁদ দেখার পরপরই ভক্তদের সঙ্গে অভিনন্দন বিনিময় করেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুকে দেওয়া বার্তায় লিখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা, সহানুভূতি এবং আল্লাহর রহমত ভরা রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক!

মুশফিকুর রহিম তার দেওয়া বার্তায় লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা, দয়া, আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য, সম্প্রীতি এবং তার মহিমা দিয়ে ধন্য করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা।’ মাহমুদউল্লাহ রিয়াদের ছোট শুভেচ্ছা বার্তায় লেখা, ‘রমজান আপনার জীবন ভালোবাসা, ক্ষমা এবং সংযমের মাধ্যমে আলোকিত করুন। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভেচ্ছা।’

রমজানের বার্তা নিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন দুই টাইগার পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। শরিফুল লিখেছেন, রহমত, মাগফিরাত, ও নাজাতের সওগাত নিয়ে আবারো এলো পবিত্র মাহে রমজান। পবিত্র এ মাসে আত্মশুদ্ধি ,সংযম ও শুদ্ধতার আলোয় আলোকিত হোক সবার জীবন। রমাদান মুবারক!

তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, রমজান মোবারক! এই শান্তিপূর্ণ এবং রহমতপূর্ণ রমজানে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র মাসটি আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসুক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...