| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১০ ১৬:৫৩:০৯
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করলো বিসিবি

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজের পর খুব একটা বিশ্রাম পান না ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ খেলতে আজ চট্টগ্রামে পা রেখেছে দুই দল। এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যাবে কমপক্ষে ২০০ টাকায়। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব ভবনে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে চাইলে টাকার পরিমাণ দ্বিগুণ করতে হবে অর্থাৎ ১০০০ টাকা।সবচেয়ে বেশি টাকা গুনতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচ এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১৫০০ টাকা।

আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

আগামী ১৩ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। আর শেষ ওয়ানডের আগে দুই দিন বিরতি। আগামী ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...