| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভেঙে গেল প্রায় ৬৮ বছরের পুরনো রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৯ ১৪:১০:১৫
ভেঙে গেল প্রায় ৬৮ বছরের পুরনো রেকর্ড

ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারে যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল নাম লেখালেন ইতিহাসের পাতায়। ভেঙে দিলেন প্রায় সাত দশকের পুরনো রেকর্ড।

ধরমশালায় ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩ রানে উইকেট। শতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল। অর্ধশতরা করেছে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কল।

ম্যাচের প্রথম দিন অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। আর দ্বিতীয় দিনে রোহিত শর্মা ও শুভমান গিল সেঞ্চুরি করার পর হল অনন্য রেকর্ড। ভেঙে গেল প্রায় সাত দশক আগের নজির।

ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারে যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল নাম লেখালেন ইতিহাসের পাতায়। ১৯৫৫-৫৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতে টপ অর্ডারের তিন ব্যাটার গোটা সিরিজে ৩০০-র বেশি রান করেছিলেন।

এবার সেই স্কোরকে টপকে গেলেন রোহিত-যশস্বী-গিলরা। ভারত বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার এখনও পর্যন্ত চারশোর বেশি রান করে ফেলেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...