| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তারকা ক্রিকেটারকে অভিনয়ে যোগ দিতে বললেন ওয়াসিম আকরাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৯ ১০:২৬:৫৮
তারকা ক্রিকেটারকে অভিনয়ে যোগ দিতে বললেন ওয়াসিম আকরাম

অস্ট্রেলিয়া সিরিজে চারটি ক্যাচ মিস করেছেন আবদুল্লাহ শফিক। কিন্তু চলমান পিএসএলে ইমাদ ওয়াসিমের হাতে সহজ ক্যাচ নিয়ে উদযাপন করতে দেখা গেছে তাকে। তিনি গ্যালারির দিকে ইশারা করে সবাইকে চুপ থাকতে বললেন। কিন্তু শফিকের এমন উদযাপনে অবাক ওয়াসিম আকরাম।

শফিকের উদযাপন একেবারেই পছন্দ করেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আকরাম ভেবেছিলেন অভিনয় করছেন। এরপর সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় শফিককে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখাতে বলেন।

এছাড়া গত অস্ট্রেলিয়া সফরে শফিকের কঠোর সমালোচনা করে ওয়াসিম তার বাজে পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দেন, পাকিস্তানের এ স্পোর্টস ইভেন্ট 'দ্য প্যাভিলিয়ন'-এ ওয়াসিম আকরাম বলেন, ক্যাচটি যে দুর্দান্ত তাতে কোনো সন্দেহ নেই।

‘কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (আসলে ৪টি) ফেলল, সেগুলোর ব্যাপারে কী বলবে। এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’

গত ডিসেম্বর-জানুয়ারিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। বিব্রতকর সেই হারের অনেকটা দায় দেওয়া হয় শফিককে। সিরিজে চার-চারটি ক্যাচ ফেলেছিলেন তিনি। এর মধ্যে স্লিপে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের যে দুটি ক্যাচ ছাড়েন, সেগুলো ছিল তুলনামূলক সহজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...