সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় বিপদে পড়ল শ্রীলঙ্কানরা
বাংলাদেশের ভেন্যুতে তিন ফরম্যাটের পুরো সিরিজ খেলতে পেয়েছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলার পর দুই দল ১-১ সমতায়। তাই আগামীকালের (শনিবার) টি-টোয়েন্টি ফাইনালই ঠিক করবে কার হাতে থাকবে সিরিজের ট্রফি। কিন্তু ম্যাচের আগেই দুঃসংবাদ পেলেন অতিথিরা। আগামীকালের ম্যাচ থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কান খেলোয়াড় মাথিশা পাথিরানা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না মাথিশা পাথিরানা। তার বাম পায়ে গ্রেড ১ হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করতে গিয়ে চোট পান পাথিরানা।
