| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবার মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৮ ১৫:৫৯:৪৩
এবার মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন

গত বছর মাহমুদুল্লাহ রিয়াদের দলে অন্তর্ভুক্তি ঘিরে নাটকীয়তা কম ছিল না। দল থেকে বাদ পড়ার পর একসময় মনে হচ্ছিল এই অভিজ্ঞ ব্যাটসম্যান হয়তো তার ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন। এরপর বিশ্বকাপের ওয়ানডে দলে চাঞ্চল্যকর প্রত্যাবর্তনের মাধ্যমে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেন তিনি। বিশ্বকাপে দলের পতনের ফলেও রিয়াদের মারধর।

গত বিপিএলেও ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। তার দল ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল শিরোপার স্বাদ পায়। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফিফটি করে অপরাজিত প্রমাণিত হন তিনি।

তরুণ জাকের আলির সঙ্গে দারুণ এক জুটি গড়ার পরও সেই ম্যাচ অবশ্য জিততে পারেনি বাংলাদেশ। তবে ভক্তদের হৃদয় জিতে নিয়েছেন এই দুই ক্রিকেটার। মাহমুদউল্লাহকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও শোনালেন প্রশংসার বাণী। গতকাল সাভারে এক অনুষ্ঠানে যোগ দেন ক্রীড়া মন্ত্রী।

সেখানে মাহমুদউল্লাহকে নিয়ে পাপন বলেন, 'রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনও কোনো সন্দেহ ছিল না। এটা একদম পরিস্কার করে দেই। রিয়াদের যে পটেনশিয়াল, ছোট করে দেখার কোনো সুযোগই নেই। এখন পর্যন্ত তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদের কোনো বিকল্প দেখিনি। যদি আমাকে জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত কেউ তামিম হয়ে উঠেনি। হয়তো ভালো খেলে। এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। মুশফিক, রিয়াদ বা ওদের মতো হয়ে গেছে এমন বলার মতো একটা খেলোয়াড়ও নেই।'

টি-টোয়েন্টি দলটা যেভাবে খেলছে তাতে খুশি পাপন, 'সিনিয়র-জুনিয়র সব মিলে যদি আরও কিছুদিন এগিয়ে যেতে পারে, তাহলে নতুন যারা আছে তারাও ভালো করবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...