| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তৈরি কেকেআরের সেরা একাদশ, প্রতি বিভাগেই চমক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৮ ১৫:৩৩:০৪
তৈরি কেকেআরের সেরা একাদশ, প্রতি বিভাগেই চমক

২২ মার্চ থেকে শুরু হতে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৪-এর। ২৩ মার্ত কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।

মরশুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দুবার ও একমাত্র ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছে নাইট টিম ম্যানেজমেন্ট। গম্ভীরও দায়িত্ব নিয়েই সোনালী দিন ফেরাতে ‘আদা-জল’ খেলে ময়দানে নেমে পড়েছে।

২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। তারপর থেকে শুধু খরা। এবার কেকেআরকে ট্রফি জেতাতে নানা ধরনের রণনীতি তৈরি করছেন গম্ভীর। একটা মাস্টার প্ল্যানও তৈরি করেছেন গৌতি।

আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর, ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করবে কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

আইপিএল ২০২৪-এর নিলামেও শক্তিশালী দল গড়তে কোনও খামতি রাখেনি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। দলের পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছে মিচেল স্টার্কের মত তারকাকে।

ইতিমধ্যেই কেকেআর ফ্যানেদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে কেমন হতে পারে এবার তাদের প্রিয় দলের সেরা একাদশ। সূত্রের খবর একটি সেরা দল তৈরি করেছে কেকেআর ম্যানেজমেন্ট। যেখানে পেসার-স্পিনাররের সঠিক মিশ্রণ ও ব্যাটিং বিভাগকেও যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে।

এক ঝলকে দেখে নিন কেকেআরর সম্ভাব্য সেরা একাদশ: রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, সূয়াশ শর্মা,বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...