| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের ইতিহাসের প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটারের অবসর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৮ ১২:১৭:৩৭
আফগানিস্তানের ইতিহাসের প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটারের অবসর

নুর আলী জাদরানের আন্তর্জাতিক ক্যারিয়ার চমকে ভরা। ২০০৯ আইসিসি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম অফিসিয়াল ওডিআইয়ের সদস্য ছিলেন তিনি।

দেশের হয়ে ৫১ টি ওয়ানডে এবং ২৩ টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান গত মাসে (ফেব্রুয়ারি) টেস্টে অভিষেক করেছিলেন। তার ভাগ্নে ইব্রাহিম জাদরান তাকে প্রথম টেস্টে আবার ক্যাপ দেন। ইব্রাহিমের বয়স ২২ বছর, আর নূর আলীর বয়স ৩৫ বছর। ক্রিকেটে এমন ঘটনা বিরল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে নুর আলি খেলেছেন দুটি টেস্ট। সেখানেই সমাপ্তি ঘটলো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের।আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী নুর আলি জাদরান।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি-টোয়েন্টিতে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন।প্রায় চার বছর বিরতির পর টেস্ট দিয়ে এ বছর দলে ফেরেন নুর আলি। দুই টেস্টে তিনি করেন ১১৭ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...