| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অসাধারণ জয়ের পর মুখ খুললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৭ ১৪:১০:০৯
অসাধারণ জয়ের পর মুখ খুললেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের খুব কাছে গিয়েও হারের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। তবে গতকালের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, "ম্যাচ জেতার পর আমার ভালো লাগছে। আমি মনে করি আমরা দুটি ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্যবশত আমরা আগের ম্যাচটি জিততে পারিনি। আমি খুবই খুশি যে কীভাবে। আমরা দল হিসেবে খেলেছি।

বিপিএলে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্ত। তবে চেষ্টা করে যাচ্ছিলেন ফর্মে ফেরার জন্য। এদিন অবশ্য ৫৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরাও হয়েছেন শান্ত। সেই ইনিংস নিয়ে বলছিলেন, 'হ্যাঁ (আমার) বিপিএলটা ভালো যায়নি। চেষ্টা করছি ব্যাটিংয়ে যে ঘাটতি ছিল সেটা নিয়ে কাজ করার। আজকে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করব সামনে এটা ধরে রাখার।

ফর্মে ফেরার জন্য নতুন করে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যাটিং নিয়ে কাজ করছিলাম। কী নিয়ে কাজ করছিলাম তা বলতে চাই না, অবশ্যই টেকনিক্যাল বিষয়। তবে এ নিয়ে কাজ করাতে যে আজকের ম্যাচে ফল এসেছে এমন কিছু না। অনেক দিন থেকেই একটা জিনিস ঠিক করার চেষ্টা করছি। আরও একটু ভালো করতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...