| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে মুখ খুললেন জয়সুরিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৬ ১৩:০৫:২৩
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে মুখ খুললেন জয়সুরিয়া

শ্রীলঙ্কার পারফরম্যান্সে খুশি দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। তবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে বলে বিশ্বাস এই লঙ্কান ক্রিকেটের। শ্রীলঙ্কার উপদেষ্টা হিসেবে মঙ্গলবার সিলেটে আসেন জয়সুরিয়া। সনাথ জয়সুরিয়া বাংলাদেশে পা রেখেছেন বেশ কয়েকবার। কখনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে, কখনো টুর্নামেন্ট খেলতে, কখনো প্রিমিয়ার লিগের ক্রিকেটার হিসেবে।

কিন্তু এই প্রবেশাধিকার একটু ভিন্ন। গত ডিসেম্বরে এক বছরের চুক্তিতে লঙ্কানদের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সাবেক এই অধিনায়ক। লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা। এই লক্ষ্য নিয়েই প্রথম টি-টোয়েন্টির পর দলের সঙ্গে যোগ দেন এই সিনিয়র লঙ্কান। শ্রীলঙ্কার পরামর্শক সনাথ জয়সুরিয়া বলেছেন: একজন পরামর্শক হিসেবে আমি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করছি। দলের ব্যাটিং গভীরতা বাড়ানো তার মধ্যে অন্যতম। আমি প্রথম খেলায় সন্তুষ্ট। সর্বোচ্চ স্তরে দৌড় যেকোনো দলের জন্য জয় সহজ করে তোলে। চাপের মধ্যে সানাকার বোলিংও প্রশংসনীয়।

প্রথম ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলে বাংলাদেশ। নেপথ্যে জাকের আলী। তবে তিনি এ ক্রিকেটারের একক কৃতিত্ব দিতে নারাজ। সনৎ জয়সুরিয়া বলেন, বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। প্রথম ম্যাচে যেভাবে বাউন্স ব্যাক করেছে দ্বিতীয়টাতেও তেমন করতেই পারে। সেই সামর্থ্য তাদের আছে। মুখে যাই বলুন জয়সুরিয়া নিশ্চয়ই মনেপ্রাণে চইবেন এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার সিরিজ জয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...