সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ!
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়। সিরিজের প্রথম ম্যাচে হারলেও এখনও লড়াই টিকে থাকার আশা করছে শান্তর দল। সিরিজ বাঁচাতেই আজকের ম্যাচ। তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
আজকের ম্যাচে হারলেই সিরিজ জিতবে লঙ্কানরা। তাই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন নাও হতে পারে। শেষ ম্যাচ থেকেই একাদশ নিয়ে মাঠে নামতে পারে চন্ডিকা হাথুরুরসিংহের শিষ্যরা। এদিকে শেষ ম্যাচের খেলোয়াড়দের দেখা যেতে পারে শ্রীলঙ্কার একাদশে।
তবে শেষ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না হলেও চাপটা বেশি থাকবে আগের দিন লিটন, শান্ত, সৌম্যদের উপর এছাড়া হৃদয়ও দলকে হতাশ করেছিল। সিরিজ বাঁচাতে ম্যাচে তাদের কাছ থেকে ভালো ব্যাটিংয়ের আশা নিশ্চিত কোচ চন্ডিকা হাথুরুসিংহের। ক্যাপ্টেন নাজমুল শান্তকে বিশেষ নজর দেওয়া হবে।
বিশ্বকাপের সময় থেকেই রানখরায় ভুগছেন তিনি। অধিনায়ক হওয়ার পর নিজেকে কতখানি বদলাতে পারেন সেটিই দেখার বিষয়। নজর থাকবে বোলিং লাইনআপের দিকে। গত ম্যাচে কিছুটা হতাশই করেছেন তাসকিন-শরিফুলরা। আজ সেদিকেও নজর রাখতে চাইবেন তারা।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ- আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
