| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তামিমের অবসরের পিছনের আসল ঘটনা প্রকাশ করলো তদন্ত কমিটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৫ ১৭:৩৩:১৪
তামিমের অবসরের পিছনের আসল ঘটনা প্রকাশ করলো তদন্ত কমিটি

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে বিশ্বকাপে গিয়েছিলেন তিনি। এমনকি তার নেতৃত্বে বিশ্বকাপেও কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশে বিশ্বকাপের ব্যর্থতার পর গঠন করা হয় তদন্ত কমিশন। ওই কমিশনের তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বিশ্বকাপ দলে না থাকলেও তদন্ত কমিশনের মুখোমুখি তামিম ইকবাল। তাকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি বিশ্বকাপের দলে ছিলেন না। মূল্যায়ন কমিটির সঙ্গে কথোপকথনে তামিম তার নিজের মতো করে পুরো ঘটনা বর্ণনা করেছেন বলে জানা গেছে।

বিসিবির একজন পরিচালক জানান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার পরামর্শেই হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু অধিনায়ক তামিম কোচের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা না পাওয়ায় তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পরিস্থিতি বেশি খারাপ হলে তামিম হুট করে অবসরের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম। কিন্তু কোচ কোনোভাবে চাননি তামিম বিশ্বকাপ খেলুক।

এমনকি বিসিবি সভাপতি ও তামিমের মধ্যে বিভেদ সৃষ্টির পেছনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় খুঁজে পেয়েছে কমিটি। একাধিক অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন, বিশ্বকাপে তামিম না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...