| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটির রিপোর্ট ফাঁস বিশ্বকাপ দলে ‘ব্যার্থতার’ দায়ী যে দুইজন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৫ ১৩:২৪:১৯
কমিটির রিপোর্ট ফাঁস বিশ্বকাপ দলে ‘ব্যার্থতার’ দায়ী যে দুইজন!

বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানকারী মূল্যায়ন কমিটির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে নতুন তদন্তের প্রয়োজন হতে পারে। এ কারণে প্রতিবেদনের অনুলিপি বিসিবির সদস্যদের দেওয়া হয়নি বলে জানা গেছে। ক্রিকেটারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি কোচদের বিরুদ্ধে বিশ্বকাপ দলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলে।

ক্রিকেটাররা বিশ্বকাপ স্কোয়াডে থাকা কোচদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছেন বলে জানা গেছে। এতে অস্বস্তিতে পড়ে মূল্যায়ন কমিটি।

এনায়া হুসেইন সিরাজের মূল্যায়ন কমিটি এক মাসেরও বেশি সময় ধরে বিশ্বকাপে অংশগ্রহণকারী সকলের সাক্ষাৎকার নেয়। দলের ম্যানেজার খালিদ মাহামুদ সুজন, ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবিদীন না্ননু (সাবেক), নির্বাচক হাবিবুল বাশার শুরুতেই সাক্ষাৎকার নেন। অবশেষে সাক্ষাৎকার নেওয়া হলো অধিনায়ক সাকিব আল হাসানের।

বিশ্বকাপ দলের সদস্য না হলেও মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয় তামিম ইকবালকে। বিশ্বকাপ দলে কেন তাকে নেয়া হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। মূল্যায়ন কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, তামিম নিজের মতো করে নিজের সঙ্গে ঘটা পুরো ঘটনার বর্ণনা করেছেন।

বিসিবি সভাপতি ও তামিমের মধ্যে বিভেদ সৃষ্টির পেছনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় খুঁজে পেয়েছে কমিটি। একাধিক অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন, বিশ্বকাপে তামিম না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে।

বিসিবির একজন পরিচালক জানান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার পরামর্শে হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু অধিনায়ক কোচের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা না পাওয়ায় দূরত্ব বাড়তে থাকে। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় তামিম হুট করে অবসরের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম। কিন্তু কোচ কোনোভাবে চাননি তামিম বিশ্বকাপ খেলুক।

মূল্যায়ন কমিটির একজন জানান, ক্রিকেটারদের একাংশ মনে করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করাতে দল হিসেবে ভালো খেলতে পারেনি দল। অধিনায়ক সাকিবের ইচ্ছায় এই ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে বলে বক্তব্য দিয়েছেন হাথুরুসিংহে। সাকিবও অনুরূপ প্রধান কোচকে কাঠগড়ায় তুলেছেন বলে জানায় তদন্ত কমিটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...