| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যেমন হবে আইপিএলে কলকাতার একাদশ জানালেন গম্ভীর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৪ ১৭:১৯:২৯
যেমন হবে আইপিএলে কলকাতার একাদশ জানালেন গম্ভীর

২০১৪ সালের পর ২০২১ সালে আইপিএল ট্রফির খুব কাছে পৌঁছেছিল কেকেআর। কিন্তু মরুশহরে সে বার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কেকেআরকে। এ বার কেকেআরের ভাগ্য বদলাতে মরিয়া গৌতম গম্ভীর।

দশ বছর আগে ফিরে যেতে চায় শাহরুখ খানের টিম। শুধু ১০ নয়, কেকেআরের টিমের ১২ বছর আগে ফিরে গেলেও চলবে। বিষয়টা একটু পরিষ্কার করা যাক। ২০১২ ও ২০১৪ এই দুই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সময় কেকেআরের ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। ২০২৪ এর আইপিএলেও কেকেআর টিমে রয়েছেন গৌতম গম্ভীর। মাঠে অবশ্য ব্যাট নিয়ে নামবেন না তিনি। কিন্তু সর্বক্ষণ ডাগআউটে তাঁকে দেখা যাবে। ২০১৪ সালের পর ২০২১ সালে আইপিএল ট্রফির খুব কাছে পৌঁছেছিল কেকেআর। কিন্তু মরুশহরে সে বার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কেকেআরকে। এ বার কেকেআরের ভাগ্য বদলাতে মরিয়া গৌতম গম্ভীর।

আইপিএলের নিয়ম অনুযায়ী একটি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটার ক্রিকেটার খেলানো যায়। ফলে এ বারের আইপিএলে নিশ্চিত ভাবে কেকেআরের একাদশে থাকবেন মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার বিশ্বজয়ী অজি তারকা। চারজন বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্টার্ক ছাড়া বাকি তিনজন হলেন – আফগান তারকা রহমানুল্লা গুরবাজ, এবং দুই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। গত কয়েকটা মরসুম বার বার ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে কেকেআর। এ বার সম্ভবত রহমানুল্লা গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার জুটিকে পাকাপাকি ভাবে ওপেনিংয়ে নামাতে পারেন গৌতম গম্ভীর।

নিম্নে এক ঝলকে দেখে নিন এ বারের আইপিএলের জন্য কেকেআরের সম্ভাব্য একাদশ—

রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার) (বিদেশি ক্রিকেটার) – ওপেনিংয়ে আফগান তারকা।

ভেঙ্কটেশ আইয়ার – গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে মধ্যপ্রদেশের তারকা অলরাউন্ডার।

শ্রেয়স আইয়ার (অধিনায়ক) – তিন নম্বরে দেখা যেতে পারে।

নীতীশ রানা – চার নম্বরে নামতে পারেন সহ-অধিনায়ক।

রিঙ্কু সিং – পাঁচ নম্বর জায়গায় বরাদ্দ আলিগড়ের নবাবের জন্য।

আন্দ্রে রাসেল (বিদেশি ক্রিকেটার)

সুনীল নারিন (বিদেশি ক্রিকেটার)

মিচেল স্টার্ক (বিদেশি ক্রিকেটার)

সূয়াশ শর্মা

বরুণ চক্রবর্তী

হর্ষিত রানা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...