| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ, একনজরে সময়সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৩ ১৮:৫৪:১৬
শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ, একনজরে সময়সূচি

গত শুক্রবার শেষ হয়েছে বিপিএলের দশম আসর। দুই দিনের বিরতির পর সিরিজ নিয়ে ব্যস্ততা শুরু। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুই দল সমান সংখ্যক ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে সিলেট ও ​চট্টগ্রামে। মিরপুরে পূর্ণাঙ্গ সিরিজের কোন খেলা নেই এই প্রথম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ভেন্যুতে এই ফরম্যাটে তিনটি ম্যাচই হবে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে চট্টগ্রামে যাবে দুটি দল। ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩,১৫ এবং ১৮ মার্চ।

শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...