| ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ভিন্ন রকম পরিবেশে চা বাগানে টি-টোয়েন্টি ট্রফি উন্মোচন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৩ ১৫:১১:২৪
ভিন্ন রকম পরিবেশে চা বাগানে টি-টোয়েন্টি ট্রফি উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততার পর খুব একটা বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। চায়ের দেশ সিলেটে আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর একদিন আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাকাতুরা চা বাগানে আজ ট্রফি উন্মোচন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুপুর ১.১৫ মিনিটে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা। উল্লেখ্য, দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তিনি প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নেবেন শরথ আসালাঙ্কা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে আজ (রোববার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজম হোসেন শান্ত। তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার পর এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। তিনি অধিনায়ক হিসাবে তার লক্ষ্য সম্পর্কে অকপটে বলেছেন: "আমি মনে করি আমাকে প্রথমে দল নিয়ে ভাবতে হবে।" এর আগেও যখন আমি একজন নেতা ছিলাম, আমি সবসময় চিন্তা করতাম কীভাবে আমি দলে অবদান রাখতে পারি। আমি মনে করি এটি এখন আরও ভাল সাহায্য করবে। একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি না আমাকে অনেক কিছু একা করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে আমার কাজ সহজ হবে।

অধিনায়কের দায়িত্ব পাওয়ায় গর্বিত শান্ত। যে কারণে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা এই টাইগার দলপতির, ‘এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত।’

তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচই হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে। ২০০৬ সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে শের-ই-বাংলা স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছিল।

সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

ফ্রান্স-মরক্কো ম্যাচের সম্ভাব্য ফল জানাল সুপার কম্পিউটার

ফ্রান্স-মরক্কো ম্যাচের সম্ভাব্য ফল জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স এবং উত্তর ...

রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে

রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স ও ...