| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কারণে শিরোপা জয়ের দৌড়ে বরিশালের চেয়ে এগিয়ে কুমিল্লা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০১ ১২:১০:৩০
তিন কারণে শিরোপা জয়ের দৌড়ে বরিশালের চেয়ে এগিয়ে কুমিল্লা

বিপিএলের দশম আসর আজ (১ মার্চ) ফাইনাল দিয়ে শেষ হবে। ফরচুন বরিশালকে হারাতে পারলে কুমিল্লার সামনে রয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের দুর্দান্ত সুযোগ। শক্তির বিচারে দুই দল প্রায় সমান হলেও অনেক সময় বরিশালকে ছাড়িয়ে যায় লিটনের দল।

যে তিন কারণে শিরোপা জয়ের দৌড়ে বরিশালের চেয়ে এগিয়ে কুমিল্লা-

১. দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স : কুমিল্লা-বরিশালের ফাইনালে উঠার পেছনে বড় ভূমিকা রেখেছে দেশি ক্রিকেটাররা। ফাইনালে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স গড়ে দিতে পার্থক্য। আর এক্ষেত্রে বরিশালের চেয়ে কুমিল্লাকে এগিয়ে রাখতেই হবে। বিশেষ করে লিটন দাস, তাওহীদ হৃদয় রয়েছেন দুর্দান্ত ফর্মে। তারা শুধু রানই করছেন না, ঝোড়ো ব্যাটিংয়ে দলকে এনে দিচ্ছেন বড় দলীয় সংগ্রহও। বরিশালের তামিম-মুশফিকরাও রান পাচ্ছেন, তবে লিটন-হৃদয়ের তুলনায় তাদের স্ট্রাইক রেট অনেকটাই কম।

২. স্পিন বোলিং : স্পিন বোলিং বিভাগেও বরিশালের চেয়ে এগিয়ে থাকবে কুমিল্লা। বরিশালের তাইজুল-মিরাজরা রয়েছেন ভালো ছন্দে। কিন্তু তাদের চেয়ে আরও ভালো পারফরম্যান্স করছেন কুমিল্লার নারাইন। উইন্ডিজ স্পিনারের ৪ ওভার বদলে দিতে পারে ম্যাচের চিত্র। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন নারাইন, সঙ্গে তার ব্যাটিং বোনাস হিসেবে পাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৩. পূর্ব অভিজ্ঞতা : বিপিএলে বরিশাল-কুমিল্লা দুই দলেরই একাধিক ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে ফাইনালে কুমিল্লার অতীত সাফল্য দলটিকে মানসিকভাবে চাঙ্গা রাখবে এই ম্যাচে। তাছাড়া এই ফ্র্যাঞ্চাইজির হয়ে রাসেল-নারাইনের বিপিএল ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। তারা জানে কিভাবে চাপ সামাল দিয়ে ম্যাচ বের করে আনতে হয়। ফলে, ফাইনাল খেলার অভিজ্ঞতা এবং সাফল্যের দিক থেকেও বরিশালের চেয়ে এগিয়ে থেকে মাঠে নামবে লিটনের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...