| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এবার নতুন উচ্চতায় বিপিএল!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৯ ২১:১০:১২
এবার নতুন উচ্চতায় বিপিএল!

শেষ হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে দুইজন ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে ফরচুন বরিশাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল (১ মার্চ) দেড় মাস ব্যাপী এই টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ শিরোপা নির্ধারনী ম্যাচের মাধ্যমে পর্দা নামবে।

দেশের বাইরেও উপভোগ উপভোগ করার সুযোগ রয়েছে এবারের বিপিএল। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকালের ফাইনালে বিশ্বের ৬৪টি জেলা থেকে সরাসরি দেখা যাবে । বিপিএল সম্প্রচারের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক।

টি স্পোর্টস এবং গাজী টিভি বাংলাদেশে বিপিএল সরাসরি সম্প্রচার করছে। এছাড়াও Rabbithole অ্যাপ এবং টি স্পোর্টসে অনলাইনে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে যা দেশের যেকোন অঞ্চল থেকে দেখা যাবে মোবাইলের মাধ্যমে। অন্যদিকে, এটি ভারতের ফ্যানকোডে অ্যাপ এ সরাসরি সম্প্রচার করা হচ্ছে । পাকিস্তানের দর্শকরা এটি টেন স্পোর্টসে সরাসরি উপভোগ করতে পারে। বিপিএল পাকিস্তানের ট্যাপম্যাড টিভি এবং হাম স্পোর্টসে অনলাইনে সম্প্রচার করা হয়।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে বিপিএল। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে, ওরেডো, ডিইউ এণ্ড মবিলি, ক্রিকবাজ ও ক্রিকলাইফে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে উপভোগ করা যাবে স্টারহাব, অ্যাস্ট্রো ও পিসিসিডব্লিউ ও ক্রিকবাজে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...