| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে চুড়ান্ত হল বিপিএল ফাইনাল ম্যাচের সময়!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৪:৫৪:০৩
অবশেষে চুড়ান্ত হল বিপিএল ফাইনাল ম্যাচের সময়!

বিপিএল বিদায়ের পথে। টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে দুইজন ফাইনালিস্ট চূড়ান্ত করা হয়েছে। রেকর্ড পঞ্চমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ার ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশালও।

ফাইনালের লাইন-আপ চূড়ান্ত হওয়ার দিনে খেলা কখন মাঠে গড়াবে সেটিও জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্ববায়ক রকিবুল হাসানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচও একই সময় শুরু হয়েছে। এ ছাড়া প্রথম রাউন্ডে শুক্রবার ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচও এই সময়ে শুরু হয়েছে।

তবে ফাইনালে দুই ইনিংসের মাঝে বেশি সময় বিরতি রাখা হয়েছে। সাধারণত ইনিংস বিরতি ১০ মিনিট দেওয়া হয়ে থাকে। তবে আগামীকালকের শিরোপা নির্ধারণী ম্যাচে বিরতি থাকবে ২০ মিনিট। সাড়ে ছয়টায় খেলা শুরু হয়ে ৮টায় প্রথম ইনিংস শেষ হওয়ার কথা। এ ছাড়া ৮ টা ২০ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হয়ে ম্যাচ শেষ হবে ৯টা ৫০ মিনিটে।

উল্লেখ্য, ২০২১ বিপিএলেও ফাইনালে মুখোমুখি হয়েছিল কুমিল্লা বনাম বরিশাল। সেবার জয় পেয়েছিল কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবারও ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...