| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে মুশফিকের রহস্যময় মন্তব্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৪:১৬:৩৮
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে মুশফিকের রহস্যময় মন্তব্য

রংপুর-বরিশাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুফকুর রহিম এসব কথা বলেন। বাইরে অপেক্ষা করছিলেন নুরুল হাসান সোহান। ভেতরে একের পর এক অজানা তথ্য জানাচ্ছিলেন মুশফিক। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রংপুর অধিনায়ক সোহান বাইরে অপেক্ষা করায় মুশফিকের সংবাদ সম্মেলন বেশিক্ষণ স্থায়ী হয়নি। সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার পর অভিজ্ঞ মুশফিক জানান, টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে এখন আর আক্ষেপ করেন না তিনি।

সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মুশফিক। কারণ হিসেবে জানিয়েছিলেন, বাকি দুই ফরম্যাটে মনোযোগ দিতে চান তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের পর মুশফিক দুইটি বিপিএল খেলেছেন। দুইটিতেই দুর্দান্ত পারফরম্যান্স এই অভিজ্ঞ ক্রিকেটারের। গতবার সিলেট স্ট্রাইকার্সের ফিনিশারের ভূমিকায় খেলে ১৫ ইনিংসে তার রান ৩৫৭, গড় ৩৯, স্ট্রাইক রেট ১৩২।

এবার ১৪ ইনিংসে মুশফিকের রান ৩৩ গড় ও ১২৩ স্ট্রাইক রেটে ৩৬৭। এমন দুর্দান্ত ক্রিকেটারকে যে কোনো দলই চাইবে সেরা একাদশে রাখতে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিছুটা অভিমানী সুরে মুশফিক বলেন, ‘এটা তো এখন ভালো খেলার পর বলছেন।

আমি শুধু একটা প্রশ্ন করি, আমি কি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছি নিজের ইচ্ছায়? এতটুকু শুধু বলার আছে।’ সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পথে মুশফিক কয়েক পা এগিয়ে মাথা ঘুরিয়ে বলেন, ‘যখন অবসর নিয়েছিলাম, তার আগের এক মাস একটু দেখে নিয়েন। আর কিছু বলার নেই’।

মুশফিকের এমন বক্তব্য অনেক প্রশ্নেরই তৈরি করছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তারকা এই ক্রিকেটারের অবসরের পেছনে যে ‘অন্য রহস্য’ লুকিয়ে তা যেন মুশফিকের কালকের বক্তব্যের পর অনেকটাই স্পষ্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...