| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ফাইনালে উঠে যে কারণে মাটির মধ্যে ঢুকে যেতে চাইলেন মুশফিক!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১১:২০:৪১
ফাইনালে উঠে যে কারণে মাটির মধ্যে ঢুকে যেতে চাইলেন মুশফিক!

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এই দলে ছিলেন না তামিম ইকবাল। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। দুই তারকা ক্রিকেটার একে অপরের সঙ্গে কথাও বলেন না। চলমান বিপিএলে মাঠে এই দুজনের উদযাপন নিয়ে চলছে নানা আলোচনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তামিমে ফরচুন বরিশাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে কেমন ছিলেন তারা? সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছে এমনটি জানতে চাওয়া হলে অবশ্য এর জবাব দিয়েছেন তিনি। মুশফিক বলেন, ‘সত্যি কথা বলতে, এ রকম বড় একটা ম্যাচে যদি এ রকম একজন লাইমলাইট নিয়ে না থাকে, তাহলে সবচেয়ে রিল্যাক্স থাকা যায়।

যে দু’জন দু’জনের যুদ্ধ করবে, আর আমরা আমাদের খেলাটা খেলব, ইজি (হাসি)। সত্যি কথা! দু’জনকেই আমি দেখেছি, অনেক রিল্যাক্স ছিল, দু’জনেই ছিল নিজের মতো এবং ওরা দুজনই জানে নিজ নিজ দলের জন্য ওরা কত বড় অবদান রাখতে পারে। আমি মনে করি, তাদেরকে বলার কিছু নেই। মাঠে বিপিএল চলাকালে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শুনতে হয়েছে সাকিব ও তামিমের মতো ক্রিকেটারকে।

এ নিয়েও মুখ খুলেছেন মুশফিক। বলেছেন, তাদের মতো ক্রিকেটাররা যদি এমন ভুয়া ভুয়া শোনে তাহলে তো আমাদের মাটির নিতে ঢুকে যাওয়া উচিত। মুশফিক বলেন, ‘দু’জনই দুই দিক থেকে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদেরকে নিয়ে লড়াই দূরের কথা, আমি মনে করি, তাদের নিয়ে কথা বলাই অনৈতিক ব্যাপার।

তারা যতটুকু বাংলাদেশকে দিয়েছে এবং আশা করি আরও দেবে, সেটার সমকক্ষ কিছু নেই। যারা কথা বলেন বা এই যে ভুয়া ভুয়া বলেন...। আসলে... সাকিব আর তামিম যদি ভুয়া ভুয়া শোনে, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত। সিম্পল জিনিস... তাদের মতো ক্রিকেটার যদি আসলে... (ভুয়া ভুয়া শোনে)!’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি গোল করেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারলেন না। ঘরের মাঠে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...