| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাকিবের বিরুদ্ধে মাঠে নেমেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৪:৩৮:৪২
সাকিবের বিরুদ্ধে মাঠে নেমেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তামিম

ফরচুন বরিশালের হয়ে এই মৌসুমে খেলে তামিম ইকবাল বিপিএলের বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই আজ এই অভিষেক ম্যাচে মাঠে নামবে সাকিবের রংপুরের বিপক্ষে। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান বেশ কিছু রেকর্ড গড়ার পথে।

দশটি বিপিএল মৌসুমে আটটি ভিন্ন দলের হয়ে খেলেছেন তামিম। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিপিএলে দুটি সেঞ্চুরি করার রেকর্ডও তার দখলে। বিপিএলে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় দুইবার প্রবেশ করেছেন তামিম।

২০১৬ সালে, তামিম চিটাগং ভাইকিংসের হয়ে ৪৭৬ রান নিয়ে শীর্ষ স্কোরারদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। ফিরে ২০১৯ বিপিএলে কুমিল্লার জার্সিতে ৪৬৭ রান নিয়ে একই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অর্থাৎ দেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষ পাঁচের তালিকায় তামিমের দুটি নাম রয়েছে।

টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে আজ ৩৪ রান করলে নিজের ৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙবেন তামিম। শুধু তাই নয়, তামিমের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানিও।

বিপিএলে স্থানীয় ব্যাটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান করার জন্য তামিমকে করতে হবে আরও ৭৪ রান। ৫১৬ রান করে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড নাজমুল হোসেন শান্তর। আজকের ম্যাচ জিতলে তামিম সেই ৭৪ রান করতে খেলার সুযোগ পাবেন সর্বোচ্চ দুই ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটার যে ছন্দে রয়েছেন তাতে সেটি খুব করেই সম্ভব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...