| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অঘোষিত ‘সেমিফাইনালে’ চমক ভরা একাদশ নিয়ে মাঠে নামবে বরিশাল-রংপুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৩:৫৭:১৮
অঘোষিত ‘সেমিফাইনালে’ চমক ভরা একাদশ নিয়ে মাঠে নামবে বরিশাল-রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে উঠতে সন্ধ্যায় মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনির্ধারিত সেমিফাইনাল।

এলিমিনেশন ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে টিকিট পেয়েছে বরিশাল। নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও, রংপুর ফাইনালে উঠতে ব্যর্থ হয়, প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে যায়।

প্রথম লেগে বরিশাল তামিমের কাছে পাঁচ উইকেটে হেরেছে রংপুর সাকিব। ফিরতি লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারিয়েছে রংপুর। আজকের ম্যাচে যে দল জিতবে তারা ফাইনালে কুমিল্লার বিপক্ষে শিরোপার জন্য লড়বে।

রংপুরের সম্ভাব্য একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার, নিকোলাস পুরাণ, মোহাম্মদ নবি, জেমি নিশাম, ফজলহক ফারুকি

বরিশালের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, জেমস ফুলার, কাইল মেয়ার্স, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, ওবেদ ম্যাকয়

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...