| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে বিসিবিতে অনেক বড় পদ পেলেন নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১১:৫৩:১৭
অবশেষে বিসিবিতে অনেক বড় পদ পেলেন নান্নু

চলতি মাসে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াবেন মিনহাজুল আবেদিন নান্নু। প্রায় এক যুগ পর তিনি এই পদ ছেড়েছেন। তার স্থলাভিষিক্ত গাজী আশরাফ হোসেন লিপু-হানান সরকার-আবদুল রাজ্জাক বাছাই কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচক কমিটি থেকে নান্নু বাসারকে বাদ দেওয়া হলে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন নির্বাচক হিসেবে বাদ পড়া নান্নু ও হাবিবুল বাসার সুমন বিসিবিতেই থাকবেন। এরপর আনুষ্ঠানিক ভাবে সুমনকে মহিলা শাখার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টি ছেড়ে দেওয়া হয় নান্নুদের ওপর।

তবে সম্প্রতি বিপিএলের চট্টগ্রাম পর্বে নান্নু জানিয়েছিলেন, তিনি অনুষ্ঠান প্রধানের পদকেই প্রাধান্য দেবেন। অস্ট্রেলিয়ান ডেভিড মরসি ইতিমধ্যেই এই পদে আছেন। এবার বিসিবিতে নিজের পছন্দের পদে নিয়োগ পেয়েছেন নান্নু। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগে হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে মূলত কাজ করবেন নান্নু। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন তিনি। সার্বিকভাবে ক্রিকেটের সবকিছুর উন্নতিতেই চোখ থাকবে তাদের।

প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচক ছিলেন নান্নু। নানা আলোচনা-সমালোচনার পর গত ১২ ফেব্রুয়ারি বোর্ডসভায় তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবিতে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন নান্নু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...